চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়ির বাসিন্দা প্রকৌশলী সবুজ চাকমা পেলেন  দ্বিজেন শর্মা পরিবেশ পদক

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৯:০০ পিএম, ২০২৫-০৮-৩১

খাগড়াছড়ির বাসিন্দা প্রকৌশলী সবুজ চাকমা পেলেন  দ্বিজেন শর্মা পরিবেশ পদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার বাসিন্দা প্রকৌশলী সবুজ চাকমা দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন। এতে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় ‘ব্রাক ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪ এবং সম্মাননা’ পেয়েছেন রাঙামাটির বাঘাইছড়ির সন্তান সবুজ চাকমা। তিনি বর্তমানে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বর্তমানে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ সড়কে রাজ্যমনি পাড়াস্থ স্থায়ী বাসিন্দা। তিনি এক কন্যা সন্তানের জনক।

শনিবার(৩০শে আগষ্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পদক ও সন্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে বন ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় তিন ব্যাক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এ পদক ও সম্মাননা দেওয়া হয়।

সবুজ চাকমা পাহাড়ের জীব বৈচিত্র প্রকৃতি সংরক্ষণে গত এক যুগ ধরে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। তিনি প্রকৃতি ও বন্যপ্রাণী ছবি তুলে চলেছেন।

তাঁর তোলা পাখি বন্যপ্রাণী রক্ষার জন্য প্রথমে খাগড়াছড়ি জেলায় পরে রাঙ্গামাটি জেলায় মোট তিনটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করেছেন। প্রকৃতি রক্ষার নিজের দায়বদ্ধতা থেকে গড়ে তুলেছেন অলাভজনক প্রতিষ্ঠান প্লানটেশন ফর নেচার এর মাধ্যমে এ পর্যন্ত তিনি ৮৭হাজার ৫৬০টি পাখি বান্ধব চারা বিতরণ এবং রোপন করেছেন। 

খাগড়াছড়িতে কর্মরত অবস্থায় সড়কের দু’পাশে প্রায় চার হাজার পাখি বান্ধব জ্যাকারান্ডা গাছের চারা রোপন করেন এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি সংস্কার করে তাতে ঘাস লাগিয়ে খেলার উপযোগী করেছেন। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় রাঙামাটির সওজ লেক ভিউ গার্ডেনের পরিকল্পনাকারী সবুজ চাকমা।

এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার বাসিন্দা প্রকৌশলী সবুজ চাকমা দ্বিজেন শর্মা পরিবেশ পদক পাওয়ায় দীর্ঘায়ী ও সুস্থতা কামনা করে বিভিন্ন মহলের শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন। 

তারা হলেন, হিল ইন্জিনিয়ার্স অব বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও গনপুর্ত প্রকৌশলী চন্দ্র কিরন চাকমা, ইনস্টিটিউশন ডিপ্লোমা ইন্জিয়ার্স অব বাংলাদেশ খাগড়াছড়ি জেনিক তথ্য-প্রচার সম্পাদক ও পানছড়ি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ প্রকৌশলী চাইথোয়াই মারমা, বান্দরবান আইডিইবি’র সভাপতি ও বাংগালহালিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ প্রকৌশলী মংসুইখই মারমা, রাংগামাটি আইডিইবি’র সাবেক সভাপতি ও স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে’র সভাপতি প্রকৌশলী মোহনী রন্জন চাকমা, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইনস্ট্রাক্টর ও হিলা ইন্জিানয়ার্স অব বংলাদেশ খাগড়াছড়ি জেনিক সম্পাদক সৌমিত্র চাকমা।

উল্লেখ্য দ্বিজেন শর্মা ছিলেন বাংলাদেশী প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। ১৯২৯সালের ২৯শে মে তাঁর জন্ম। তিনি ১৯৬২সাল থেকে ১৯৭৪সাল পর্যন্ত নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়া নটর ডেম কলেজের প্রাকৃতিক পরিবেশ গঠনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। ২০১৭সালে ১৫ই সেপ্টেম্বর তিনি মারা যান।

তাঁর প্রয়াণের পর এ পুরস্কার প্রবর্তন করে প্রকৃতি বিষয়ক সংগঠন তরুপল্লব। তাঁর স্মৃতি স্মরণো প্রতি বছর এ পদক প্রদান করে সংগঠনটি।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর